ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

আজ বার্সেলোনার মুখোমুখি হবে ভিয়ারিয়াল

প্রকাশিত : ১৬:৫২, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫২, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Barcaস্প্যনিশ ফুটবল লিগ লা লিগায় আজ শক্তিশালী বার্সেলোনার মুখোমুখি হবে ভিয়ারিয়াল । ভিয়ারিয়ালের মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ২৯ ম্যাচে ২৪ জয়ে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লুইস এনরিখের শিষ্যরা। সমান ম্যাচে ১৫ জয়ে ৫৩ পয়েন্টে ভিয়ারিয়ালের অবস্থান ৪ নম্বরে। আজকের ম্যাচে নেইমার সেমি ও সুয়ারেজকে দলে পাচ্ছেন লুইস এনরিখ। চলতি মৌসুমে এরই মধ্যে চারটি হলুদ কার্ড পেয়েছেন সুয়ারেজ। তাই আজকের ম্যাচে আরেকটি হলুল কার্ড পেলেই পরের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবে না এই স্ট্রাইকার। অন্যম্যাচে, রাত দেড়টা সেভিয়ার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি