ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

আজ ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেষ্টার সিটি

প্রকাশিত : ১৬:৫১, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫১, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Man Uইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেষ্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যানচেষ্টার সিটির মাঠে গিয়ে খেলবে রেড ডেভিলসরা। চলতি মৌসুমে রেড ডেভিলসদের চেয়ে পয়েন্টের দিক দিয়ে কিছুটা এগিয়ে আছে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে ম্যানসিটি। আর সমান মাচে ৪ পয়েন্ট কমে ম্যানচেষ্টার ইউনাইটেড রয়েছে দুই ধাপ পিছিয়ে। অন্যম্যাচে, সন্ধ্যা সাড়ে ৭টায় সাউদাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি