ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আফরোজা খানম রিতাকে মন্ত্রী করায় মানিকগঞ্জে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জ-৩ আসনের এমপি আফরোজা খানম রিতাকে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী করায় আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাত সা‌ড়ে ৮টায় মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।

দোয়া মাহফিল শেষ নেতাকর্মীদের মিষ্টিমুখ করান এবং আনন্দ মিছিল করেন। এর আগে বিকালেও নেতা কর্মীরা আনন্দ মিছিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পিপি নুরতাজ আলম বাহার, মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব ‌মোঃ শামীম বিশ্বাস, যুবদলের যুগ্ন আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ ক‌বিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রীপরিষদের শপথ নি‌য়ে‌ছেন। এ খবরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মোট ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে  নির্বাচিত হন। বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি মানিকগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান সুসংহত করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মোঃ সাঈদ নূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। 

মন্ত্রিসভায় শপথের পর মানিকগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। জেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো খাতে দৃশ্যমান অগ্রগতি হবে— এমন প্রত্যাশাই এখন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি