ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে চালানো হামলায় তার নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলায় হত্যা করা হয়েছে জেনে সরকার দুঃখিত, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাত কোনো সমাধান বয়ে আনে না। শুধু সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি