ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬

আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ১৮ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বরিশাল সদর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতারা। নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

তাদের অভিযোগ, নতুন কমিটিতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তি, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং জামায়াতের অনুসারী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অবস্থায় অবিলম্বে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

শনিবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল জেলা বিএনপির দক্ষিণের সদস্য ও সদ্য বিলুপ্ত সদর উপজেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল ইসলাম (সাবু)।

এর আগে একটি ঝাড়ু মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। এ সময় পদ বঞ্চিতরা কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি দেওয়ার দাবি জানায়। অন্যথায় গণত্যাগের হুমকি দেয় তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি