ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

ইউরোপ-আমেরিকায় বড় শ্রমবাজার তৈরি হচ্ছে: নূরুল হক নূর

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৮, ১৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইউরোপ ও আমেরিকায় আগামীতে ব্যাপক শ্রমবাজার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকায় গণঅধিকার পরিষদ ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের দেশে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হয়ে উঠতে হবে। এতে করে দেশ দক্ষ মানবসম্পদে পরিণত হবে।

এ সময় দালালচক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন। সঞ্চালনা করেন জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার হীরা। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি