ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬

ইন্দোনেশিয়ার সঙ্গে দুই সমঝোতাসহ ৫ চুক্তি সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের দুটি সমঝোতা সস্মারকসহ পাঁচ চুক্তি সই হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত ছিলেন। চুক্তি সইয়ের আগে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এসব চুক্তি হয়। এছাড়া দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক, মৎস্য সম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালে অবকাঠামো উন্নয়ন ও এ সংক্রান্ত বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে বিশেষ বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ইন্দোনেশিয়ার পক্ষে সেদেশের বাণিজ্যমন্ত্রী ইনগ্রেটিয়াসটো লুকিতা স্বাক্ষর করেন।

উল্লেখ্য, দুইদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সফর সূচি অনুযায়ী, আজ রোববার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান তিনি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি