ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে নিজ বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সম্পন্ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি বিভিন্ন সিটি করপোরেশনেরও খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসায় আছেন। সেখান থেকে তিনি সরকারি জরুরি কাজ সারছেন এবং কোথায় কী হচ্ছে তার খোঁজ-খবর নিচ্ছেন।’

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘সারা দেশে খাল খনন কর্মসূচিগুলোর বর্তমান অবস্থা কী এবং কাজ ঠিকমতো চলছে কি না, সে সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে তদারকি কার্যক্রম সম্পর্কেও জানছেন তিনি।’

আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী সিটি করপোরেশন এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এছাড়া ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি