ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

ঈশ্বরদীতে ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৭, ১৭ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিডি ক্রিয়েশন নামে একটি প্রতিষ্ঠানের ইফতার খাওয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। 

সোমবার সন্ধ্যার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার ইফতারের পর হঠাৎ করে বিডি ক্রিয়েশন কোম্পানির ভেতর থেকে চিৎকার ও হৈচৈয়ের শব্দ শুনতে পান আশপাশের মানুষ। পরে তারা দ্রুত সেখানে গিয়ে কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় দেখতে পান। 

এ সময় স্থানীয়দের সহায়তায় একে একে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ২৫ থেকে ২৬ জন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইফতার খাওয়ার পর কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি