ঢাকা, রবিবার   ২৩ আগস্ট ২০২৬

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাক চাপায় শিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৯, ২৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাক চাপায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। 

রোববার সকালে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কালিয়াকৈর এলাকার সাইফুল ইসলামের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, সকালে উল্লাপাড়া বিজ্ঞান স্কুলের পাশে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের যাচ্ছিলেন মোশাররফ হোসেন। পথে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন ব্রিজের পাশে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তার মোটরসাইকেল চাপা দেয়। 

 ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার এবং ঘাতক ট্রাকটি জব্দ করে। 

তবে ট্রাকের ড্রাইভার ও তার সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি