ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ০১ লাখ ২০ হাজার  ৪৬৬ কোটি ৩৯ লক্ষ টাকা। 

প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার সচিবালয় একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। 

এর মধ্যে নতুন প্রকল্প ৭টি ও সংশোধিত প্রকল্প ৫টি।

সভায় অংশগ্রহণ করেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী ড. আবদুল মঈন খান; পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামা; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সরদার এম এ মুহিত; পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

অনুমোদিত ১২ প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ০৫টি প্রকল্প। তা হলো- (১) “ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট” প্রকল্প (২) “রাজশাহী সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্প (৩) “চট্রগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)” প্রকল্প (৪) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুট (১ম সংশোধিত)” প্রকল্প (৫) “ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) (১ম সংশোধিত)” প্রকল্প । 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) বরিশাল সেনানিবাস, বরিশাল স্থাপন-২য় পর্যায়” প্রকল্প (২) “খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ” প্রকল্প। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “খুলনা পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)” প্রকল্প।

রেলপথ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) “Implementation of Electric Traction Along Narayanganj-Dhaka-Joydebpur Section of Bangladesh Railway” প্রকল্প  (২) “বগুড়া হতে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধন)” প্রকল্প। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “The Improved Working Condition and Social Protection for Workers in the Textile and Leather Sector)” প্রকল্প।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)” প্রকল্প অনুমোদন করা হয়েছে।  

সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (২য় সংশোধিত) প্রকল্প ২. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প (৩) Establishing Green Belt at Bhasan Char and Reforestation of Rohingy Affected Areas in Cox’s Bazar (1st revised) প্রকল্প (৪) দেশী মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প (৫) অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প (৬) জরার্জীণ,অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্প (রংপুর জোন) (১ম সংশোধিত) (৭) ৫ম তলা হতে ১০ম তলা পর্যন্ত আরডিএ ভবন নির্মাণ; (৮) জালালাবাদ সেনানিবাস এসআইএন্ডটি এর সক্ষমতা বৃদ্ধির জন্য কোয়ার্টার গার্ড ও আনুষংগিক অবকাঠামো নির্মাণ; (৯) বন্যা পূর্বাভাস সক্ষমতা বৃদ্ধির জন্য সিলেট বিভাগের ডিজিটাল এলিভেশন (3D)মডেল প্রস্তুতকরণ (১ম সংশোধন) (১০) ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর এর অবকাঠামো উন্নয়ন।

এছাড়া (১১) মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা এর অধিকতর অবকাঠামো উন্নয়ন (১২) Strengthening Social Protection for Improved Resilience, Inclusion and Targeting (SSPIRIT) (১ম সংশোধিত); (১৩) বরগুনা জেলা স্টেডিয়ামের উন্নয়ন এবং ডরমিটরি ভবন নির্মাণ; (১৪) দিনাজপুর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন এবং ইনডোর স্টেডিয়াম নির্মাণ (১৫) সিলেট-১০ নং কূপ (অনুসন্ধান কূপ) খনন (২য় সংশোধিত) প্রকল্প।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি