ঢাকা, সোমবার   ১৩ জুলাই ২০২৬

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে পাবনায় বিএনপির সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১৩ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবনা জেলা শাখা।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছিল এবং বিএনপিও সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেছিল বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির পক্ষ থেকে এনসিপির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক বক্তব্য প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানানো হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি