ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে সমুদ্র বিজ্ঞান মেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী সমুদ্র বিজ্ঞান মেলা শুরু হয়েছে।  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান ভার্চুয়ালিযুক্ত হয়ে এর উদ্বোধন করেন। মেলায় সমুদ্র বিজ্ঞান বিষয়ক ২৫টি স্টল রয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য মেলা উন্মুক্ত। উদ্বোধনের আগে সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের  সম্মেলন কক্ষে প্রতিষ্টানের মহাপরিচালক মঈনুল ইসলাম তিতাসের সভাপতিত্বে আলোচনাসভা হয়। পরে  বৃক্ষরোপণ করা হয়। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি