ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬

কাশিমপুর কারাগারে পছন্দের দলের খেলা দেখার সুযোগ, আনন্দিত বন্দিরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬, ১৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত, বিচারাধীন ও রাজনৈতিক বন্দিরা দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে উঠছেন বিশ্বকাপ ফুটবল খেলা দেখে। বন্দিরা যে দলের খেলা দেখতে চান তাদেরকে সে খেলা দেখানো হচ্ছে। 

কারাগারের ভেতরে খেলা দেখতে পেয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তরা আনন্দিত ও উল্লাসিত। 

গাজীপুরের কাশিমপুর ৪টি কারাগারে বর্তমানে সাজাপ্রাপ্ত , বিচারাধীন বন্দী রয়েছে প্রায় ১০ হাজার। এদের মধ্যে রাজনৈতিক বন্দী রয়েছে প্রায় দুই শতাধিক। এবারের বিশ্বকাপ শুরুর প্রথম দিন থেকে বন্দিরা তাদের পছন্দ দলের খেলা দেখছেন। 

বন্দিদের খেলা দেখার সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের মধ্যে কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা , আবার কেউ অন্য দেশের দলের ভক্ত রয়েছে। তবে ফুটবলে দুই পরাশক্তি দল ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তই বেশি। 
 
কারা কর্তৃপক্ষ বলছে, বিশ্বকাপ উপলক্ষে মাসব্যাপী বন্দিদের তাদের পছন্দ দলের খেলা দেখানো হচ্ছে। বন্দিরা অনেক দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে উঠছেন বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে পেয়ে। 

কারাগারের ভেতরে বসে পছন্দ দলের খেলা দেখতে পেয়ে বন্দিরা আনন্দিত ও উল্লাসিত বলে জানিয়েছে কারা সিনিয়র জেলসুপার হালিমা খাতুন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি