ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

কিশোরগঞ্জে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ২৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

“আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে শত বছরের পুরনো দেড় কিলোমিটার খামা খাল খনন করছে এলাকাবাসী।

আজ সোমবার সকাল থেকে উপজেলার খামা এলাকায় এই খাল খনন কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিয়েছেন খালটির আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষ। 

কোদাল দিয়ে খনন করার পাশাপাশি রয়েছে এস্কেভেটরও।

দীর্ঘদিন ধরে পলি জমাট হয়ে খালটি ভরাট থাকায় এর সুবিধা থেকে বঞ্চিত এলাকার লোকজন। খালটি খনন হলে খামা বিল থেকে গোলডুবা বিল পর্যন্ত পানি চলাচল স্বাভাবিক হবে। খালের পানির মাধ্যমে আশেপাশের কয়েক হাজার হেক্টর কৃষি জমি আসবে সেচের আওতায়। এছাড়াও বাড়বে দেশিয় মাছের উৎপাদন।

খালটি সম্পূর্ণ খনন শেষ না হওয়া পর্যন্ত এক নাগাড়ে এ কর্মসূচি চলবে বলে জানায় এলাকাবাসী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি