কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ২৩:৫১, ১৪ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জে বর্ণাঢ্য ও অনাড়ম্বর আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শহরের আলমগীর হোসেন সিটি কনভেনশন হলে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তির প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
একুশে টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










