কিশোরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক
প্রকাশিত : ২২:১৬, ২৪ মে ২০২৬
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাহবুব উল্লাহ ( ২৩) নামে মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আটক ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে প্রতিবন্ধী শিশুকন্যা মসজিদের ইমাম মাহবুব উল্লাহর জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে যায়। এ সময় মাহবুব শিশুটিকে তার কক্ষে আটকে ধর্ষণ করে।
এ সময় শিশুটি কান্না করলে ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন মসজিদের ভেতর ইমামকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইমামকে আটক করে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
এমআর//
আরও পড়ুন










