কুখ্যাত ডাকাত কাজী আকবর গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:২২, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত সর্দার কাজী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঢাকার তাঁতীবাজার থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার তাকে একটি ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয় বলেও জানায় ডিবি।
সে দুটি মামলার পলাতক আসামি এবং দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আকবর খুলনার দীঘলিয়ার সেনহাটি গ্রামের মোহাম্মদ কাজী রফিকের ছেলে। বতর্মানে সে কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় বসবাস করতো।
এএইচ
আরও পড়ুন










