কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, তদন্ত কমিটি গঠন
প্রকাশিত : ১২:০৯, ২২ মার্চ ২০২৬
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনা অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
টনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে এরইমধ্যে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫০০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া জেলা প্রশাসন, কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির অপর সদস্যরা হলেন- এ ডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার কুমিল্লা ও এডি ফায়ার সার্ভিস।
এদিকে, দায়িত্বরত গেইটম্যান মেহেদী হাসান ও মো. হেলাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্পটে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার ৭টা ১৮৯ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ২ ডাউন এরেইমধ্যে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে।
এএইচ
আরও পড়ুন










