কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত : ২০:০৬, ১ এপ্রিল ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন মাদ্রাসা ও একজন স্কুলের শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই এবং একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনু জানান, সকালে কালবৈশাখী ঝড়-বৃষ্টির কারণে এলাকার কৃষিজমিতে পানি জমে যায়। পরে দুপুর দেড়টার দিকে তিন শিশু বাড়ির পাশের পানিভর্তি জমিতে খেলতে নামে।
খেলতে খেলতে তারা সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নেমে গেলে পানিতে ডুবে যায়। এ সময় এক পথচারী তাদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।
এমআর//
আরও পড়ুন










