কুষ্টিয়ায় পীর শামিম জাহাঙ্গীর হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার
প্রকাশিত : ২৩:১৫, ২৭ এপ্রিল ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরকে (৫৭) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা-পুলিশ। রোববার (২৭ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, রোববার দিবাগত রাতে ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ফরজ আলী নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে গত ১১ এপ্রিল ফিলিপনগরের দরবার শরিফে পীর শামিম জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং হামলায় তিন অনুসারী আহত হন।
এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ ১৮০ থেকে ২০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










