ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় হোটেল মালিক নিহত

প্রকাশিত : ১৪:১৫, ২৭ মে ২০১৬ | আপডেট: ১৪:১৫, ২৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার আইলচারায় প্রতিপক্ষের হামলায় শাহীন আলী নামে এক হোটেল মালিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে হোটেল বন্ধ করে কুষ্টিয়ার আইলচারা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন শাহীন আলী। জোয়ার্দ্দার পাড়ার সামনে আসলে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি। নিহতের পরিবারের অভিযোগ, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পরাজিত ও বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব ছিলো। এর জেরে প্রতিপক্ষরা শাহীনের উপর হামলা চালিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি