ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৫, ১৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন। এ উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জোবায়ের রিপন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক শামিমুল হাসান অপু, কুমারখালি প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি নুরনবী বাবু, যমুনা টেলিভিশনের রহুল আমিন বাবু, নাগরিক টেলিভিশনের দেবাশীষ, ডেইলি স্টারের আনিছ মণ্ডল, দৈনিক সংগ্রামের মাহমুদ শরীফ, বিজয় টেলিভিশনের তানভির লিটন, চ্যানেল এস-এর মনোয়ার হোসেন, মানবজমিনের সুজন ও ইত্তেফাকের আরেফীন সাগর হোসেনসহ অন্যরা।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি