ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব ওয়াহিদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সত্যজিত কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. আশরাফ উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিয়োগ দেয়া হয়েছে। বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার।

আর অবসরে যাওয়ার সুবিধার্থে বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি