ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি গুলশানের চেয়ারপার্সনের বাসভবনে উপস্থিত হয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী। মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর তাদের স্বাগত জানান।

সেনাপ্রধান ও তার সহধর্মিণী প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি