ঢাকা, রবিবার   ১৬ আগস্ট ২০২৬

খুলনার দুর্জনীমহলে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০০, ১৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে জয় ঢালী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত ৮টার দিকে গ্রামের শহীদের মোড় এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার পর রূপসার শহীদের মোড় এলাকায় কতিপয় যুবকদের সাথে স্থানীয় আখতারুজ্জামান ঢালীর ছেলে জয় ঢালীর (২৭) এর কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। একপর্যায়ে উক্ত দুর্বৃত্তরা জয়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। 

ঘটনাস্থলেই জয় ঢালির মৃত্যু হয়।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সবুর জানান, কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। এ ব্যাপারে দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি