গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে পুলিশে সোপর্দ
প্রকাশিত : ১৪:৩৯, ৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:২২, ৩ আগস্ট ২০২৬
ঢাকার ধামরাইয়ে পপি রাণী সরকার নামে দুই সন্তানের জননী ও ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী লিটন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী লিটন সরকারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার রাতে গোমগ্রাম এলাকায় লিটন সরকারে বাড়ি থেকে পপি রাণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বামী লিটন পেশায় সিএনজি চালক।
এর আগে স্থানীয়রা ও স্বামী লিটন সরকার বিকেলে আহত অবস্থায় পপি রাণীকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পপি রাণীর স্বামী লিটন সরকার মাদকাসক্ত যে কারণে প্রতিনিয়ত পপি রাণীকে মারধর করত। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরের দিকে ৭ বছরের ছেলের সামনে লাঠি দিয়ে পিটিয়ে পপি রাণীকে আহত করে বাথরুমের সামনে ফেলে রাখে।
পরে অবস্থা বেগতি দেখে স্থানীয়দের সহযোগিতায় স্বামী লিটন সরকার বিকেলের দিকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ধামরাই থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। সেই সাথে স্বামী লিটন সরকারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে ৩ মাসের গর্ভবতী ছিলেন। ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন










