ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

গাজীপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত : ১১:২১, ২৩ মে ২০১৬ | আপডেট: ১১:২১, ২৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, গত রোববার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর এলাকায় পৌঁছলে চতুর্থ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর ৮টি বগিতে সব যাত্রীদের উঠিয়ে রাতেই হাওড় এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ভোরে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে রেল লাইনের মেরামত ও লাইনচ্যুত বগিটি উদ্ধার কাজ শুরু করে। তবে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি