ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

গাজীপুরে নানা আয়োজনে ইটিভি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৩, ১৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি অপূর্ব রায়, প্রেসক্লাব তত্ত্বাবধায়ক কমিটির সদস্য ও দৈনিক দিনকালের মো. দেলোয়ার হোসেন, মাছরাঙা টেলিভিশনের ফারদিন ফেরদৌস, দৈনিক যুগান্তরের শামসুল হক রিপন, আরটিভির আজহারুল হক এবং অ্যাডভোকেট নাসির আহমেদ।

অনুষ্ঠান শেষে সুধীজনদের অংশগ্রহণে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি