ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

গাড়ি সাইড করতে বলায় পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি যুবকের

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৩, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে তর্কের জেরে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে এক যুবক। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে আহত হন দুজন।

সোমবার রাত পৌনে ১২টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার থানার সামনে থামলে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। গাড়িটি সাইড করে রাখার কথা বলায় স্থানীয়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন ওই যুবক। একপর্যায়ে গাড়ি থেকে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি ছোটেন তিনি। 

গুলিবর্ষণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে আহত হন দুজন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি