ঢাকা, সোমবার   ১০ আগস্ট ২০২৬

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৬, ১০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁর ছেলে আশকর আলী ও একই এলাকার আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো: ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে (৪০) তার নিজ ঘরে আশকর আলী ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

দীর্ঘদিন পর মামলার ৬ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মামলার ১ নম্বর আসামি আশকর আলী ও ২ নম্বর আসামি জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত। সেই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম। 

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি