ঢাকা, শুক্রবার   ০৫ জুন ২০২৬

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১০, ৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের ভূঁইয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান শিকদার রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী।

নিহত সোলায়মান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে। তার মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি