গোপালগঞ্জে নানা আয়োজনে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ১৬:৫৫, ১৪ এপ্রিল ২০২৬
‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মাধ্যমে ২৭ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন। এ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জ কার্যালয়ের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় সময় টেলিভিশনের সাংবাদিক জয়ন্ত শেরালীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো. রায়হান মুন্সী জসিম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের গোপালগঞ্জ প্রতিনিধি সেলিম রেজা এবং এটিএন বাংলার গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদ।
এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










