ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

গ্ল্যামার আমার জীবনের অঙ্গ : ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ মানেই ঐশ্বর্যা রাই বচ্চনের উজ্জ্বল উপস্থিতি। গত বেশ কয়েক বছর ধরে এই ধারা চলে আসছে। এবারও কান মাত করেছেন ঐশ্বর্য। তার মোহনীয় উপস্থিতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
গতকাল কানের গালিচায় অ্যাশের গায়ে উঠেছিল দামি পাথরের চিকচিক গাউন। গুনে গুনে ২০ হাজার পাথর আছে এতে। এই পোশাকে ঝলকানি দেখালেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ঝিকিমিকি কাঁধ খোলা গাউনে তাকে লেগেছে রাজকুমারীর মতো।
কানে সাবেক এই বিশ্বসুন্দরীর ঐশ্বর্যময় ও ফ্যাশনেবল যাত্রার ১৬ বছর পূর্ণ হলো। ২০০২ সাল থেকে এ নিয়ে ১৭ বার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন অ্যাশ।
কানে আরাধ্যাকে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে ঐশ্বরিয়া ইন্ডিয়া টুডেকে বলেন,‘গ্ল্যামার আমার জীবনের অঙ্গ। কিন্তু আমি আরাধ্যার কাছে সব নর্মাল রাখার চেষ্টা করি। ওর যাতে কিছু আলাদা না মনে হয়। আমার মনে হয় অলরেডি ও ব্যালান্সড।’
সূত্র : ইন্ডিয়া টুডে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি