ঢাকা, বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬

ঘনকুয়াশা ও তাপমাত্রা কমার আভাস আবহাওয়া অফিসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সারাদেশে কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা। শেষ রাত থেকে উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা শুষ্ক ও অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে, অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে হালকা কুয়াশা পড়তে পারে।

আগামী পাঁচদিনে আবহাওয়ার কোন পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি