ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে আগুনে পুড়ে গেছে মূল্যবান সামগ্রী

প্রকাশিত : ১২:৪১, ২৯ মে ২০১৬ | আপডেট: ১২:৪১, ২৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের ১৮ নম্বর প্লটের রিসোর্স ফোম আন্ড অ্যাক্সেসরিস কারাখনায় আগুনে পুড়ে গেছে মূল্যবান সামগ্রী। পুলিশ জানায়, রোববার ভোর ৬টার দিকে আগুন লাগে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে ফোম ও কেমিকেল থাকায় প্রচণ্ড ধোয়ার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারখানায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি