ঢাকা, মঙ্গলবার   ০২ জুন ২০২৬

চট্টগ্রামের হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ২ জুন ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরে আই ব্লক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, সকালে নগরীর আই ব্লক এলাকার ওই বস্তিতে আগুন লাগে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি