ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:১৮, ২০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

চন্দনাইশের ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে শত শত সেবাগ্রহীতাকে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির আয়োজনে এবং সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ৬৫০ জনের চক্ষু পরীক্ষা, ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩৬০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ১৬০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে ৮৫ জন সেবাগ্রহীতার বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি, এসএএফের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হিজ এক্সেলেন্সি গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন। স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি ও এসএএফের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু বলেন, লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী নিজস্ব তহবিলের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

অতিথিরা চন্দনাইশের প্রত্যন্ত এলাকায় এমন সুশৃঙ্খল মানবসেবামূলক আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি