ঢাকা, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে। 

৯৯৯ নম্বরে ফোনকলে একজন নারী কান্নাজড়িত স্বরে জানান, তাকে ৩ জন মিলে চলন্ত ট্রেনে ধর্ষণ করেছে। পরে চলন্ত ট্রেনের অবস্থান জেনে নিয়ে ট্রেনের পরবর্তী স্টপেজ পাবনার শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবগত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়।

সংবাদপ্রাপ্ত হয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে ভুক্তভোগী নারী কলার (৪৪)কে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২),পিতা- মৃত মাসুদ রানা, সাং- আব্দুলপুর, থানা- লালপুর, জেলা- নাটোরকে গ্রেফতার করে। 

ঘটনা সূত্রে জানা যায়, কলার ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন টিকেট ছাড়া। ট্রেনের রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা বলেন। 

পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় এবং আরও দুইজন মিলে সিটে বসানোর কথা বলে তাকে ক্যান্টিন বয়দের রুমে নিয়ে ধর্ষণ করে। 

এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি