ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মারধরে আহত ৭

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ১৬ মে ২০২৬

Ekushey Television Ltd.

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু অভিযোগে উঠেছে। এ ঘটনায় চিকিৎসকের ওপর চড়াও হন রোগীর স্বজনেরা।  

শ‌নিবার ভো‌রে হাসপাতালের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

এ সময় হাসপাতালটির এক অফিস সহায়ক ও ৫ আনসার সদস্যকেও মারধর করার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক এ ঘটনা‌কে ন‌্যাক্কারজনক ব‌লে জা‌নি‌য়ে‌ছেন। 

জানা যায়, শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার লাল মিয়া কাজী হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১০টার দিকে সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রা‌তে ডাক্তার তা‌কে মৃত ঘোষণা করেন। এদিকে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু অভিযোগ তু‌লেন লাল মিয়া কাজীর স্বজনেরা। 

এঘটনায় রোগীর স্বজনরা মিলে চিকিৎসক নাসির ইসলামের ওপর চড়াও হন। তারা ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ঢুকে ডা: নাসিরের মাথায় পাথর ও লাঠি দিয়ে আঘাত করেন এবং কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেন। তি‌নি দৌ‌ড়ে পা‌লি‌য়ে জীবন রক্ষার চেষ্টা ক‌রেন। 

এ ঘটনায় অপর এক চিকিৎসকসহ ৭ জন আহত হ‌ন। আহত‌দের শরীয়তপুর সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

এ ঘটনায় সোলাইমান কাজী ওরফে আল আমিন ও জসীম উদ্দিন নামে দুজনকে আটক করেছে পুলিশ। 

জেলা প্রশাসক এ ঘটনা‌কে ন‌্যাক্কারজনক অভিহিত ক‌রে দোষী‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা নি‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি