ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ছাত্রদল কর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী আহত, ছাত্রাবাসে আগ্নীকান্ড

প্রকাশিত : ২১:২৫, ১৭ মে ২০১৬ | আপডেট: ২১:২৫, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়েছে ছাত্রদল কর্মীরা। এর জের ধরে ছাত্রাবাসের ৩টি কক্ষে আগুন দেয়া হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ছাত্রলীগ কর্মী শাহিনুর রেজা শাহিনকে হলে তুলে নিয়ে যায়। পরে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে মারপিট করে চলে যায়। শিক্ষার্থীরা শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা হলে গিয়ে ছাত্রদল কর্মীদের তিনটি কক্ষে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি