ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বড় ভাই

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে মারা গেছেন বড় ভাইও। একই দিনে দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার দুপুরে সদর উপজেলার ভালুকা চাঁদপুরের সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) মানসিকভাবে ভেঙে পড়েন। 

এক পর্যায়ে তিনি স্ট্রোক করলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। একই দিনে দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি