ঢাকা, শনিবার   ২৯ আগস্ট ২০২৬

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ২৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

জামালপুরে শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে সদর উপজেলার নান্দিনা স্টেশন এলাকার মনির হোসেনের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শারমিন আক্তার সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে নিহতের স্বামী জহুরুল ইসলাম নিহত শারমিন আক্তারের চাচাতো ভাইয়ের স্ত্রীকে ফোন করে জানায় শারমিন তার রুমের দরজা খুলছে না এবং ভিতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। 

এই খবরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শারমিন আক্তারকে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে দ্রুত ওড়না কেটে নিচে নামায়। পরে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি