জামায়াত এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার
প্রকাশিত : ১৫:০২, ১০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যক্রমের মধ্যে ভিন্ন প্রসঙ্গ তোলায় জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলমকে ‘আরও মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে অধিবেশনে ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ অবিলম্বে সংসদে বিবেচনার জন্য গ্রহণ করতে স্পিকারের হ্যাঁ-না ভোট প্রস্তাবের পর সাইফুল আলম দাঁড়ান।
তখন স্পিকার বলেন, ‘সংসদ সদস্য, আপনি কিসের ওপর, কোন বিলের ওপর আপত্তি দিতে চান?’
তখন সংসদ সদস্য সাইফুল আলম বলেন, ‘আমি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫’ সংরক্ষণের পক্ষে কথা বলতে চাচ্ছিলাম।
জবাবে স্পিকার বলেন, ‘এটি তো উত্থাপন করা হয়নি। এই নামে তো কোনও বিল নেই এখন।’
এ সময় স্পিকার আরও বলেন, ‘ও মাই গড! সদস্য, আরও মনোযোগী হবেন। আইন প্রণয়ন কর্মসূচিতে আপনি বাধা দিচ্ছেন।’
পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জুমার নামাজের পর আপ্যায়নের আমন্ত্রণ জানানোর পর সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রথমে যেটা পেয়েছিলাম সেখানে ব্যাংক রেজুলেশন আইন ছিল।
সেটা কি আলাদাভাবে আসবে নাকি, আমরা কনফিউশনে পড়ে গেছি। ওখানে আমাদের কথা আছে।’
তখন স্পিকার বলেন, বিলটা পরে আসবে।
এমআর//
আরও পড়ুন










