জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে হুইপদের শ্রদ্ধা
প্রকাশিত : ১৬:৩৫, ৪ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলামের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপবৃন্দ বুধবার (৪ মার্চ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
চিফ হুইপের সাথে উপস্থিত ছিলেন হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো: আখতারুজ্জামান মিয়া, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।
তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










