জেট ফুয়েলের দাম ৮০% বাড়িয়ে প্রজ্ঞাপন
প্রকাশিত : ১৮:০৫, ২৪ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম দেশে এক মাসে দ্বিতীয়বার বাড়ল। জেট ফুয়েলের দাম ৮০% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২৪ মার্চ) জেট ফুয়েলের দাম বাড়াতে জরুরি সভা শেষে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
পুনর্নির্ধারিত দর অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২.৪১ টাকা থেকে বাড়িয়ে ২০২.২৯ টাকা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
সভায় পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










