ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ঢামেক এর সামনে নার্সদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত : ০৯:২৯, ২ জুন ২০১৬ | আপডেট: ১৩:১৯, ২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত বেকার নার্সরা। গেলো রাতে জরুরি বিভাগের গেট বন্ধ করে, কর্মসূচী পালনের সময় বিভিন্ন শ্লোগান দেন তারা। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে হাসপাতালের কর্মচারীদের বাকবিতন্ডা হয়। পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে, আন্দোলনরত বেকার নার্সরা ঢাকা নার্সিং কলেজের সামনে অবস্থান করেন। এদিকে, আজ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি