ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

জয় পেয়েছে সেভিয়া ও ভিয়ারিয়াল

প্রকাশিত : ১০:২৬, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২৬, ৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে সেভিয়া ও ভিয়ারিয়াল। সেভিয়া ২-১ গোলে অ্যাটলেটিক বিলবাওকে এবং ভিয়ারিয়াল একই ব্যবধানে স্পার্তা প্রাগকে হারিয়েছে। তবে, ডর্টমুন্ড ও লিভারপুলের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। সান মামেসে শুরু থেকেই সমান তালে লড়তে থাকে বিলবাও এবং সেভিয়া। খেলার ৪৭ মিনিটে আদুরিজের গোলে এগিয়ে যায় বিলবাও। পিছিয়ে পড়ে মরিয়া আক্রমণ চালায় সেভিয়া। ম্যাচের ৫৬ মিনিটে গোল করে সেভিয়াকে খেলায় ফেরান কলেদেইজাক। এরপর ৮৩ মিনিটে ইবরা গোল করলে ২-১ এ এগিয়ে যায় সেভিয়া। বাকি সময়ে চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ফলে ২-১ গোলের  জয় নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি