ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

জয়ার পার্টিতে নেই ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি জয়া বাচ্চনের বাড়িতে আয়োজন করা হয়েছিলো বিশেষ এক পার্টির। যেখানে উপস্থিত হয়েছিলেন বলিউডের বেশ কিছু সেলিব্রিটিরা। অনেকেই রয়েছেন সেই তালিকায়। কঙ্কনা সেনশর্মা থেকে শুরু করে বিদ্যা বালান এমনকি স্বরা ভাস্করও উপস্থিত ছিলেন এ পার্টিতে।

মূলত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের তালিকায় নাম রয়েছে, এমন অভিনেত্রীরাই উপস্থিত হয়েছিলেন জয়া বাচ্চনের এ পার্টিতে। জয়া বাচ্চনের বাড়ির পার্টির সেই ছবি প্রকাশ করেন মেহের ভিজ। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। কিন্তু, বলিউডের বাঘা বাঘা অভিনেত্রীরা এ পার্টিতে উপস্থিত থাকলেও, সেখানে দেখা যায়নি বাচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বাচ্চনকে।

শাশুড়ি মায়ের পার্টিতে কেন হাজির হলেন না ঐশ্বর্য? এবার তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে আরাধ্যার জন্মদিনের পার্টিতে অমিতাভ বাচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া হাজির হলেও সেখানে দেখা যায়নি জয়া বাচ্চনকে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি