ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ঝিনাইদহে আহত অবস্থায় কিশোর হাজতী উদ্ধার

প্রকাশিত : ১৩:১৯, ২০ মে ২০১৬ | আপডেট: ১৩:১৯, ২০ মে ২০১৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার-ফুলবাড়ী রেললাইনের পাশ থেকে আহত অবস্থায় এক কিশোর হাজতীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয়রা রেল লাইনের পাশে রক্তাক্ত জখম অবস্থায় কিশোর হাজতীকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হ্যান্ডকাপ ও দড়ি পরানোর এই কিশোরকে দিনাজপুর কারাগার থেকে ট্রেনে করে রাতে যশোর পুলেরহাট কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ফুলবাড়ি এলাকায় সে বাথরুমের জানাল ভেঙ্গে লাফিয়ে পড়ে বলে জানায় পুলিশ। তার বাড়ি দিনাজপুরের কাহারুলে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি